শপথ

দিরাইয়ে ১০৮
ইউপি সদস্য
স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাইয়ে ৯ ইউপি’র ১০৮ সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে ৮১ জন সাধারন ও ২৭ জন সংরক্ষিত আসনের সদস্য। বুধবার দুপুরে উপজেলা গণ-মিলনায়তনে নব-নির্বাচিত এসব সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন।  শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ    
 হোসেনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার ড. খালেদ কনক, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান প্রমূখ। সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নব-নির্বাচিত ইউপি সদস্যদের আইন মেনে দায়িত্ব পালনের পরামর্শ দিয়ে বলেন, আপনি যে দলের সমর্থকই হোন না কেন মেম্বার কিন্তু সকলের। ওয়ার্ডের সকলকে সমানভাবে গুরুত্ব দিতে হবে।  
JAGANNATHPUR-PIC-জগন্নাথপুরে ৮৪ সদস্য
জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার  সাত ইউনিয়নের ৬৩ জন ইউপি সদস্য ও ২১জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্যর শপথ গ্রহণ শেষ হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ইউপি সদস্য ও নারী ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাবেক  সহ-সভাপতি সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন,  
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান,আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানী,ইউপি সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য জিয়াউল হক দুদু, নারী ইউপি সদস্যাদের পক্ষে রোকেয়া বেগম ও রোজিনা বেগম বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৃথক পৃথকভাবে নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।