স্টাফ রিপোর্টার
প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আজ রবিবার। পরীক্ষা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। এবার সুনামগঞ্জ জেলায় ৫১ হাজার ১শত ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪৭ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। জেলার ১শত ৮৭টি কেন্দ্রে ১ হাজার ৪শত ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে।
অন্যদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪ হাজার ১শত ১ জন অংশ নিচ্ছে।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে দুপুর ১টায়। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বরের উত্তর দিতে হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান বলেন, সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে যাবতীয় কাজ শেষ করা হয়েছে। প্রশ্নপত্র বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া দুর্গম এলাকায় বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।
- মহিষখলা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ শ্যাওলা জমে সৌন্দর্য বিলীন
- তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না আজ


