কনসার্ট ফর নুছাইবা

স্টাফ রিপোর্টার
‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে সামনে রেখে ১৮ মাস বয়সী নুছাইবার চিকিৎসা সহায়তার লক্ষে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার বিকাল ৪টায় পৌরসভার মুক্তমঞ্চে অনুষ্ঠান আয়োজন করে সুনামগঞ্জের সর্বস্তরের সংস্কৃতিকর্মীবৃন্দ। আবৃত্তি, সংগীত, নাট্যকর্মীদের পরিবেশনায় অনুষ্ঠান জমিয়ে তুলে। কনসার্টের আকর্ষণ ছিলো স্বনামধন্য লোকসঙ্গীত শিল্পী পাগল হাসানের পরিবেশনা।
উল্লেখ্য, ১৮ মাস বয়সী শিশু নুছাইবার হার্টে প্রথমে দুইটা ছিদ্র ধরা পড়ে এবং চিকিৎসা শুরুর পর আরো একটা ছিদ্র ধরা পড়েছে। সুচিকিৎসার জন্য তাকে ভারতে পাঠানো প্রয়োজন যেখানে অনেক টাকার প্রয়োজন। যা কিনা অসহায় পরিবারটির পক্ষে এত টাকা সংগ্রহ করা অসম্ভব।
শিশুটির জীবন বাঁচানোর জন্য যে যেমন পারছেন সহযোগিতায় এগিয়ে আসছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস ও পরিচালনা করেন সোহেল রানা ও রিপন চন্দ।