সনাক সুনামগঞ্জ ও সদর হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ও সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ।
মতবিনিময় সভার তিনি বলেন, স্বল্প জনবল, প্রয়োজনীয় ডাক্তার যেমন হৃদরোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, চর্ম ও যৌন বিশেষজ্ঞ, রেডিওলোজিষ্ট না থাকায় রোগীরা প্রয়োজনীয় সেবা হতে বঞ্চিত হচ্ছে।
সনাক সুনামগঞ্জের সভাপতি ধূর্জটি কুমার বসু’র সভাপতিত্বে মঙ্গলবার সকাল ৯টায় সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্তাবধায়কের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা সুনামগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও সুনামগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মী নিয়োগের দাবি করেন।
সনাক সহ-সভাপতি অ্যাড. খলিল রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সুনামগঞ্জের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক যোগেশ^র দাশ।
সভায় বক্তব্য রাখেন সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ. এস. এম. আব্দুল মোমেন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র কনসাল্টেন্ট ডা. ইমাদ হোসেন চৌধুরী ও ডা. বিশ^জিৎ গোলদার, হেল্থ এডুকেটর নয়ন দাস, নার্সিং সুপারভাইজার ফাতেমা বেগম, সাংবাদিকবৃন্দ, সনাক সহ-সভাপতি কানিজ সুলতানা, সনাক সদস্য এনামুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, ইয়েস ডেপুটি লিডার এমরান হোসেন এবং টিআইবি ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি
- জগন্নাথপুর উপজেলাকে মাদকমুক্ত করতে সভা
- বিশ্বম্ভরপুরে মহান বিজয় দিবস ও মুজিব বর্ষ পালনের প্রস্তুত্তি সভা


