মুজিববর্ষে জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হবে

জগন্নাথপুর অফিস
স্বাধীন বাংলাদেশের স্থাপতি শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে মুজিবর্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করা হবে।
সোমবার মুজিববর্ষ উপযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুুতিসভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এমন ঘোষণা দেন।
সে লক্ষ্যে জগন্নাথপুর পৌরসভার ও জগন্নাথপুরের প্রতিটি ইউনিয়নের জরিপকাজ শুরু
করে ভিক্ষুকদের তালিকা প্রণয়নের মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন কাজ করবে।