জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরএলাকার হবিবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার নৈশ প্রহরী আকিল হোসেন গত ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ফলে পরিবারের লোকজন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। এ ব্যাপারে থানায় জিডি দায়ের করা হয়েছে।
জানা যায়, গত ১৩ নভেম্বর মাদ্রাসার দপ্তরী আজিজুর রহমান ভোরে ফজরের নামাজের সময় নৈশ প্রহরী আকিল হোসেনকে দেখতে না পেয়ে তাকে খোঁজতে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ওই দিন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মন্নান বাদি হয়ে থানায় জিডি দায়ের করেন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান জানান, নৈশ প্রহরী আকিল হোসেন প্রতিদিন সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত দায়িত্ব পালন করতেন। ঘটনার দিন ভোরে তাকে দেখতে না পেয়ে আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সদ্ধান পাইনি। বিষয়টি থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
- জগন্নাথপুরে জালিয়াতির মামলার আসামী ইউপি সদস্য গ্রেপ্তার
- টাঙ্গুয়া হাওর সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষে মতবিনিময় সভা


