ছাতক প্রতিনিধি
ছাতকে উচ্ছেদ অভিযানের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে অবৈধভাবে গড়ে উঠা ৩ শতাধিক স্থায়ী-অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোবিন্দগঞ্জ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ পয়েন্ট ও গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের উভয় পার্শ্বে গড়ে উঠা এসব স্থাপনা বোল ডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। ছাতক-গোবিন্দগঞ্জ ও সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রশস্থকরণের লক্ষ্য সরকারী ভূমি থেকে দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের উপ সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঞ্জুরুল ইসলাম। এসময় সুনামগঞ্জ ও ছাতক থানার বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন


