জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাচনা বাজার ইউনিয়নের রামনগর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ছায়েম পাঠানের পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ নবী হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান।
উপস্থিত ছিলেন আওয়ামীগ নেতা আসাদ আল আজাদ, জেলা যুবলীগ সদস্য আবুল আজাদ, উপজেলা যুবলীগ নেতা আবুল খায়ের মহসিন প্রমুখ ।


