স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনোয়ার বখত নেক’র স্মরণসভা আজ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে স্মরণসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
এতে সকল শ্রেণি পেশার লোকজনকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন একতারা শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত।
এদিকে আগামী ১ ডিসেম্বর শনিবার প্রয়াত মনোয়ার
বখত নেক’র আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সাবেক সুনামগঞ্জ পৌর চেয়ারম্যান মনোয়ার বখত নেক ১৯৫০ সালে ১ জানুয়ারী শহরের আরপিননগরে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে ১ ডিসেম্বর নিউইয়র্কের সিটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


