পাগলা প্রিমিয়ার লীগের উদ্বোধন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় পাগলা প্রিমিয়ার লীগ পিপিএলের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে এই ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, সমাজকর্মী শাহিন মিয়া, মনসুর উদ্দিন, সাদিকুল ইসলাম, বদরুল আলম, মো. কিবরিয়া, আলা উদ্দিন, মাহবুব আলম, মো. আজাদ হোসেন, ইয়াকুব শাহরিয়ার, রমা পাল, কৌশিক পাল, আসিফ ইকবাল ফয়সল, শাহীন রহমান, জমির হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কিংস এলিভেন পাগলা ও পাগলা সুপার কিংস। খেলায় ৪৬ রানে বিশাল জয় পায় পাগলা সুপার কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন সনি দেবনাথ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. আজাদ হোসেন ও আসিফ ইকবাল ফয়সাল।