ছাতকে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিপক্ষের হামলায় উকিল আলী (৬০) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাকে মুমুর্ষ অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। রবিরার সকালে শহরের বাঁশখলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। উকিল আলী শহরের বাঁশখলা এলাকার মৃত হাজী মছদ্দর আলীর পুত্র।
জানা যায়, বাঁশখলা এলাকার আজিজুর রহামের পুত্র সুন্দর আলী পক্ষের সাথে উকিল আলী পক্ষের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার প্রতিপক্ষরা সুন্দর আলীর উপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এ ঘটনার জের ধরে রবিবার সকালে উকিল আলীর উপর পাল্টা হামলা চালায় প্রতিপক্ষরা। এতে উকিল আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।