স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ প্রধান ডাকঘরের সাব পোষ্টমাস্টার মো. আব্দুস সালাম’র অবসর জনিত বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ প্রধান ডাকঘরের সর্বস্থরের কর্মচারীবৃন্দ আয়োজপন সোমবার সন্ধ্যায় জেলা পোস্ট অফিসে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পোষ্ট মাস্টার মো. আব্দুল মালিক’র সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক সালেহ্ আহমদ’র সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সহকারি পোষ্টমাস্টার মো. শাহজাহান, পোষ্ট অফিস পরিদর্শক অনিমেশ দাশ, বিশ্বম্ভরপুর উপজেলা পোষ্ট মাস্টার জহিরুল হক, দোয়ারাবাজার উপজেলা পোষ্ট মাস্টার তাজুল ইসলাম, জেলা সহকারি পরিদর্শক সিরাজুল ইসলাম, অফিস সহায়ক কামাল হোসেন, প্যাকার জসিম উদ্দিন, পোস্টাল অপারেটার সাইফুল সিকদার, জসিম উদ্দিন, হাবিবুল্লাহ বাদল, লুৎফুর রহমান।
- এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ পদক এনে দিলেন দিপু
- বেগম নুরজাহান বখত মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ


