স্টাফ রিপোর্টার
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসান তুলা মিয়া (৭০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তিনি বুধবার বিকাল সাড়ে ৪ টায় সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনি ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা আজ
বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ওইদিন বাদ জোহর ২য় জানাজা অনুষ্ঠিত হবে মরহুমের গ্রামের বাড়ি মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুরে। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট সাংবাদিক নেতা হাসান শাহরিয়ার ও কলামিস্ট হোসেন তওফিক চৌধুরী।


