ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিটির উদ্যোগে বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান। উপজেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ কামরুল হাসানের পরিচালনায় বক্তব্য দেন, ধর্মপাশা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, সমবায় কর্মকর্তা আবুল কালাম ফরায়েজী, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান মজুমদার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক এম.এম.এ রেজা পহেল প্রমূখ।


