জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে রাস্তায় অবৈধভাবে মোটর ও অটোবাইক রাখার অপরাধে ১ জনকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার সাচনা বাঁধ বাজার ও বেহেলী রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল।
জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. কামাল হোসেনকে দ-বিধির ১৮৬০-এর ২৯১ ধারায় এই জরিমানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, ইউপি সদস্য মো. সোহেল আহমদ ও জামালগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদ।


