মাও. নজরুল ইসলামের ইমাম-মোয়াজ্জিন পরিষদের সদস্য পদ বাতিল

ইমাম-মোয়াজ্জিন পরিষদের সংবিধানের পরিপন্থী কাজে লিপ্ত থাকায় এলজিইডি মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলামের সদস্য পদ বাতিল করা হয়েছে।
বুধবার সকাল ৮টায় পরিষদের সভায় তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান হয়। নোটিশের লিখিত জবাব নির্ধারিত সময় ২৪ ঘন্টার মধ্যে না দেয়ায় বৃহস্পতিবার মাওলানা নজরুল ইসলামের সদস্য পদ বাতিল করা হয়।
ইমাম-মোয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন জানান নোটিশের লিখিত জবাব নির্ধারিত
সময় ২৪ ঘন্টার মধ্যে না দেওয়ায় ইমাম-মোয়াজ্জিন পরিষদের সংবিধান অনুযায়ী তাকে পরিষদের নির্বাহী সদস্য পদসহ তার সাধারণ সদস্যপদও বাতিল করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি