ধর্মপাশা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবির।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা
সম্পাদক জুবায়ের পাশা হিমুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী, সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম চৌধুরী, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. আব্দুল করিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফরহাদ আহমেদ প্রমুখ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ধর্মপাশা বাজার জামে মসজিদের ইমাম বলজুর রহমান।


