ছাতক প্রতিনিধি
ছাতকে মুক্তদিবস উপলক্ষে বিডিসি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
ফাউন্ডেশনের আহবায়ক শিবলী নোমান সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রবাসী মৃদুল কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী।
স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উদ্যোক্তা স্বপ্নীল দাস আকাশ।
ক্যাম্পেইনে দেড় শতাধিক ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


