প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৮ ডিসেম্বর একটি অনলাইন নিউজ পোর্টালে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষের লোকজন একটি মিথ্যে ও বানোয়াট সংবাদ পরিবেশন করিয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে আমি এলাকার গরীব মেহনতী মানুষদের ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড দেওয়ার নামে হাজার হাজার টাকা আদায়, স্থানীয় ট্রলার চালকদের কাছ থকে মোটা অংকের চাঁদা আদায় এবং স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের মাসোয়ারার বিনিময়ে এলাকায় মাদকের ছোবলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। সংবাদে উল্লেখিত প্রতিটি বিষয় মিথ্যা এবং বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত সত্য যে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হামিদপুর গ্রামের বাসিন্দা মৃত হাসন আলীর ছেলে গ্রাম পুলিশ আবুল কালাম ও তার ভাই এমদাদুল হক খোকা এলাকায় দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জোয়া খেলার আসর বসানো, ক্ষমতার অপব্যহার করে চাঁদাবাজি, জনমনে আতঙ্ক সৃষ্টি, মাদক ব্যবসাসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমি এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় আবুল কালাম ও এমদাদুল হক খোকা সম্মিলিতভাবে নিউজ পোর্টালে মিথ্যে সংবাদ পরিবেশন করিয়ে আমাকে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করেছে এবং তারা আমাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে যাচ্ছে। বিষয়টি সম্পর্কে স্থানীয় এলাকাবাসী অবগত আছেন। আমি উক্ত সংবাদ ও তাদের অপরাধমূলক কর্মকান্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
-মো. রফিকুল ইসলাম রফিক
গ্রাম- হামিদপুর, ইউনিয়ন- বংশীকুন্ডা দক্ষিণ,
উপজেলা-ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ।

বিজ্ঞাপন