জগন্নাথপুর অফিস
আজ ৯ ডিসেম্বর সোমবার জগন্নাথপুর মুক্ত দিবস। ৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে জগন্নাথপুর উপজেলা মুক্ত হয়েছিল। স্থানীয় মুক্তিযোদ্ধারা এই দিনেই জগন্নাথপুর মুক্ত দিবস পালন করেন।
দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচী ঘোষণা
করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম জানান, দিবসটি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের আয়োজন করা হয়েছে।


