স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতীয় ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত সেমিনারে তাহিরপুর বাজারের ব্যবসায়ী,জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। বক্তব্য দেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, তাহিরপুর বাজারের ব্যবসায়ী রতন গাঙ্গুলী প্রমুখ।
- ‘হাওরে সুশাসন কৃষি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সুশীল সমাজের করণীয়’ শীর্ষক সভা
- সৌদিতে নির্যাতিত কিশোরীকে দেশে ফেরাতে পরিকল্পনামন্ত্রীর ডিও লেটার


