শহীদ বুদ্ধিজীবী দিবসে এসআইইউ’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার সিলেটের কেন্দ্রীয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার’র নেতৃত্ব্ েপুষ্পমাল্য অর্পণ করা হয়।
এর আগে সকাল ৬টায় জাতীয় পতাকা অর্ধনমন, কালো পতাকা উত্তোলন, ৯টায় কালো ব্যাজ ধারণ এবং সাড়ে ১১টায় শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. মনির উদ্দিন, শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহবায়ক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ্, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল আওয়াল আনসারী, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি