সু.খবর রিপোর্ট
ধর্মপাশায় ২৯০ জন শীর্তাত নারী পুরুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বরাদ্দকৃত পাইকুরাটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়। রবিবার সকালে পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, ইউপি সদস্য নূরজামান, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফিজ আলী প্রমুখ।
শাল্লা
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন উপজলার ৩ বীরাঙ্গনার হাতে শীতবস্ত্র ও শাড়ি তুলে দিয়েছেন। রবিবার রাতে ১নং আটগাঁও ইউনিয়নের দাউদপুর গ্রামের বীরাঙ্গনা মুক্তাভানু বেগম, উজানগাঁও গ্রামের পেয়ারা বেগম ও জমিলা বেগমকে একটি শাড়ী একটি কম্বল দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক অমরচাঁদ দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পি.সি দাস পিযুষ, সাধারণ সম্পাদক জয়ন্ত সেন, ভূমি অফিস সহকারী শামছুদোহাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


