ডলুরা শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ

স্টাফ রিপোর্টার
ডলুরা শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী; সিভিল সার্জন, সুনামগঞ্জ, ডা. আশুতোষ দাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল মোমেনসহ মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এসময় ডলুরায় সমাধিস্থলে সমাহিত ৪৮ জন বীর শহীদের একজন মো. আব্দুর রহিম বখত এর ছেলে মো. মুজিবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।