৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯’ এ উপজেলা পর্যায়ে দ্বিতীয় হয়েছেন ফাহমিদা চৌধুরী। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফাহমিদা চৌধুরী বিজ্ঞান অলিম্পিয়াডে ‘সিনিয়র গ্রুপে’ অংশগ্রহণ করেন। এ অলিম্পিয়াড জকিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজন করে।
জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরীর বড় মেয়ে ফাহমিদা চৌধুরী। তার চাচা লোকমান আহমেদ চৌধুরী সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা।
প্রেস বিজ্ঞপ্তি


