ছাতক প্রতিনিধি
ছাতকের আব্দুল মালেক (৩২) সাগর পথে স্পীডবোটে স্পেন যাওয়ার সময় সাগরের পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন। প্রায় এক সপ্তাহ আগে মরক্কো থেকে স্পীডবোটে সাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে স্পীডবোট থেকে পানিতে পড়ে সে নিখোঁজ হয়। আব্দুল মালেক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের মোঘলগাঁও গ্রামের মৃত আরশ আলী’র পুত্র।
নিখোঁজ আব্দুল মালেকের চাচাতো ভাই জাউয়া বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন জানান, গত ৮ মাস আগে আব্দুল মালেক ইউরোপে যাওয়ার জন্য মরক্কোয় যান। মরক্কো থেকে স্পেনে যাওয়ার পথে সাগরের পানিতে পড়ে সে নিখোঁজ হয়। একই স্পীড বোটের যাত্রী তার সঙ্গী সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও গ্রামের আবুল হাসনাত স্পেন পৌছে মোবাইল ফোনে মালেকের নিখোঁজ সংবাদ তাদেরকে জানিয়েছে।
আবুল হাসনাতের বর্ণনা অনুযায়ী একই স্পীডবোটে দিন আগে গেইমে মরক্কো থেকে স্পীডবোটে স্পেনের উদ্দেশ্যে তারা রওয়ানা হয়। এক পর্যায়ে সাগরের উত্তাল ঢেউয়ে নিজের ভারসাম্য রাখতে না পেরে স্পীড বোট থেকে আব্দুল মালেক পানিতে পড়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এদিকে আব্দুল মালেকের নিখোঁজ সংবাদ পেয়ে তার পরিবারে শোকের মাতম বইছে।
- চুনারুঘাটে থিয়েটার সুনামগঞ্জ পরিবেশন করল নাটক ‘সোনার থালা’
- এমএ মান্নান প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ


