প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রকল্প পরিচালক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন।
গত সোমবার পরিদর্শনকালে তিনি জেলার তরুণ উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি সাপ্লায়র্স লিংকেজ (সংযোগ সরবরাহ) ব্যবসার প্রতি উদ্যোক্তাদের উদ্ভুদ্ধ করেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদনের তাগিদ দেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন এবং জেলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ সমন্বয়ক মোহাম্মদ আশরাফ সিদ্দিকী।
প্রেস বিজ্ঞপ্তি