স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পুলিশ লাইনস্ মাঠে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন সিলেট রেঞ্জ ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ উপলক্ষে পুলিশ লাইনস্ মাঠ ও এলাকা ফুলে ফুলে সজ্জিত করে তোলা হয়। ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয় পুলিশ সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম। পরে মঞ্চে অভিবাদন জানানো হয় তাঁকে। পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ, বেলুন ওড়ানো এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শপথবাক্য পাঠসহ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
পরে নারী ও পুরুষ পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা পরিচালনা করেন এস.আই রিপন চন্দ্র গোপ।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানের পরিচালনায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সিলেট রেঞ্জ ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম, সহধর্মীনি মুনমুন আহসান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) এর অধিনায়ক মাকসুদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পিপিএম (পদোন্নতিপ্রাপ্ত) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী ও জয়নাল আবেদীন, আমন্ত্রিত অতিথি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মো. নুরুল মোমেন, সদর উপজেলা ইউনিট কমান্ডার আব্দুল মজিদ, জেলার ১১ থানার অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ এবং গণমাধ্যম কর্মীরা।
- দ্রুত ফসল রক্ষা বাঁধের কাজ শুরুর দাবিতে মানববন্ধন
- প্রত্যেককে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে -বিভাগীয় কমিশনার


