ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় মুক্তিযোদ্ধা গোলচত্ত্বর নির্মাণের দাবিতে মুক্তিযোদ্ধাদের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুক্তেযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, পৌর কামন্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আলকাছ আলী, মনোফর আলী, সিরাজ উদ্দিন, কুতুব উদ্দিন, আব্দুল আহাদ, ফারুক আহমদ, শুকুর আলী, কাঁচা মিয়া, লাল মিয়া, ইন্তাজ আলী, আব্দুল হেকিম, শাহাব উদ্দিন, নিজাম উদ্দিন বুলি, নুর উদ্দিন, ফকির খাঁ প্রমুখ।
পরে সর্ব সম্মতিক্রমে মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনকে সভাপতি ও জাফর আহমদকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা গোলচত্ত্বর বাস্তাবায়ন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য হলেন, সহ সভাপতি রজব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মিরেন্দ্র কুমার দাস, সদস্য আখলুছ আলী, তালেব আলী, আব্দুল আহাদ, কবির উদ্দিন লালা, আক্রম আলী, মহেন্দ্র কুমার দাস ও আব্দুন নুর।


