ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়া বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে ইসলামী ব্যাংক লিমিটেড ছাতক ব্রাঞ্চ প্রধান রাব্বি কামাল চৌধুরীর সভাপতিত্বে ও জাউয়া বাজার এজেন্ট ব্যাংকিং এর প্রধান মাসউদুল হাসান লাহিনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সিলেট জোনের প্রধান মুহাম্মদ সাইদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন , জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর মিয়া। বক্তব্য রাখেন, ব্যবসায়ী রুহুল ্আমীন, জুয়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন, মাওলানা শামছুল ইসলাম।


