সু. খবর রিপোর্ট
তাহিরপুর উপজেলায় প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুল, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্টানে মুজিববর্ষ উপলক্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০ টা হইতে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি।
জগন্নাথপুর
সকাল ১০টার জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর নার্সারি স্কুলে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ শুরু হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। এরপর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জগন্নাথপুরের প্রতিটি বিদ্যালয়ে নতুন বই বিতরণ শুরু হয়।
ধর্মপাশা
‘সবাই নতুন বই নেব, লেখা পড়ায় মন দেব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় বই উৎসব পালিত হয়েছে। ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকালে শিশুদের হাতে বই তুলে দিয়ে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান। ওই বিদ্যালয়ের সভাপতি শামীম আহমেদ বিলকিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজমুল হায়দার প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিশ্বম্ভরপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন পরিচালিত দি লিটল বার্ড একাডেমীতে শিক্ষার্থীদের মাঝে প্রথম নতুন বই বিতরণ করে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস। এরপর বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজুর সার্বিক তত্বাবধানে বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । এছাড়া ধর্মমন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত উপজেলার আদুখালী প্রাক-প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বই বিতরণ করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ
সকাল থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে একযোগে বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সরকারি পাগলা হাইস্কুল এন্ড কলেজ, পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও উজানীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী।
জামালগঞ্জ
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। এতে সভাপতিত্ব করেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান। সিনিয়র সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন।
অন্যদিকে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম নবী হোসেন।
ছাতক
ছাতকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সকালে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে, পরিচালনা কমিটির সভাপতি, সাংবাদিক তাপস দাস পুরকায়স্থের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আতাউর রহমানের পরিচালনায়, শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে, পরিচালনা কমিটির দাতা সদস্য ইসহাক আলীর সভাপতিত্বে এবং শিক্ষার্থী মারিয়া জান্নাত ইভা ও সুহানা সিনথী রিমার যৌথ পরিচালনায়, ছাতক জালালিয়া আলিম মাদ্রাসায় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও মাও. আলী আজগর খানের পরিচালনায়, ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলে, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায়, বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সহ সভাপতি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সির সভাপতিত্বে ও সদস্য সাব্বির আহমদের পরিচালনায় এবং জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শিপলু আহমদের পরিচালনায় বই বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়।


