মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষ রোপণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষ রোপণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সহযোগিতায় জলজবৃক্ষ হিজল, করচ গাছ রোপণের সময় উপস্থিত ছিলেন তাহিরপুরের উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ^জিত সরকার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, ইউপি সদস্য সিরাজ মিয়া, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি শাহ আলী, আব্দুল আমিন প্রমুখ। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি পিযুষ পুরকায়স্থ টিটু বলেন, হাওরে বর্ষাকালে করচ গাছ প্রবল ঢেউয়ের হাত থেকে গ্রামগুলোকে রক্ষা করে। এ জন্যই হাওর এলাকা হিজল করচ গাছ রোপণ করার জন্য উপযোগী স্থান। শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ^জিত সরকার বলেন, মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে টাঙ্গুয়ার হাওরপাড়ে জীববৈচিত্র্য রক্ষায় ১০ হাজার হিজল করচ গাছ রোপণ করা হবে।