ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটক ২, ৩ ট্রলি জব্দ

ছাতক প্রতিনিধি
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রি করার অপরাধে দুই ব্যক্তিকে আটক ও ৩টি ট্রলি জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টিলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির।
আটককৃত ইসলামপুর ইউনিয়নের কুমারদানী গ্রামের কুটি মিয়ার পুত্র রুকন মিয়া (৫৫) ও শহরের মন্ডলীভোগ এলাকার আকবর আলীর পুত্র ট্রলি চালক সুয়েব মিয়া (২৩)কে থানায় পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।
মঙ্গলাবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা সোবহানের টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় এদেরসহ পাথর বহনকারী ৩টি ট্রলি (নং-সিলেট মেট্রো ন-১১-০৯৬৫, সিলেট ন-১১-১৯২৮ ও সিলেট ন-১১-১৪৬২) আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পাথরসহ জব্দকৃত ৩টি ট্রলি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। অভিযানে ছিলেন ছাতক থানার এএসআই শাহ জামাল ও মহিউদ্দিন।