উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে -পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
সদর এলজিইডি বাস্তবায়নে ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে মঙ্গলকাটা জিসি লাখাইপুর ইউপিসি ভায়া হাসাউড়া রাস্তা মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীর নগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুরমার উত্তর পাড় র্দীঘদিন অবহেলিত ছিল। এই এলাকার জন্য আমরা কোটি কোটি টাকার সড়ক এবং ভবন নির্মাণ টাকা ব্যয় করছি। আগামীতেও এই উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে।
মঙ্গলকাটা জামে মসজিদের সাবেক ঈমাম মঈন উদ্দিনের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশিদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রঙ্গারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হানিফ মিয়া, মোতালেব মেম্বার, মুক্তিযোদ্ধা ওহিদ উদ্দিন, মমিন মেম্বার, রেহান উদ্দিন, বুরহান উদ্দিন, মুক্তিযোদ্ধা খুরশিদ আলম, মিজান মিয়া, হাসিম মিয়া, জেলা পল্লীবন্ধু পরিষদের সদস্য সচিব মহিম তালুকদার, জাপা নেতা সাজিদুর রহমান, তমিজ উদ্দিন, ইঞ্জিনিয়ার হেলাল, ঠিকাদার মামুন, মো.আলমগীর, লিঠন মিয়া, আব্দুল হালিম, রুহুল আমিন, সিরাজ মিয়া প্রমুখ।
এর আগে সদর এলজিইডি বাস্তবায়নে ৩৪ লক্ষ টাকা ব্যায়ে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং বাজার উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, রঙ্গারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশিদ আহমদ, মেম্বার আসাদ মিয়া, জাহানারা বেগম, গ্রামের মুরুব্বি সাহারাজ মিয়া, আব্দুল খালেক, নুরুল হক, ইব্রাহিম মিয়া, খুশিদ মিয়া প্রমুখ।