স্টাফ রিপোর্টার
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, রাষ্ট্রের সকল পর্যায়ে দুর্নীতি রোধে কাজ করছে সরকার। দুর্নীতি বিরোধী অভিযান গ্রাম পর্যায়েও হবে। যেখানেই দুর্নীতি, সেখানেই অভিযান হবে। হাওর রক্ষা বাঁধে কোনো অনিয়ম সহ্য করা হবে না। অপ্রয়োজনীয় বা ভুলে কোন প্রকল্প নেওয়া হলে সেটি সংশোধন করতে হবে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মন্ত্রী জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের ফেনারবাঁক গ্রামে ফেরদৌসী আলী আমজদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।
এর আগে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হাওরের মানুষের প্রতি সহানুভূতিশীল। কোনো প্রকল্প তাঁর সামনে তুলে ধরলেই বলেন, এই প্রকল্প হাওরের, পাহাড়ের, চরের বা অবহেলিত এলাকার নারী, শিশু, বৃদ্ধদের কাজে লাগবে কী-না। এসব দেখেই তিনি প্রকল্প অনুমোদন করেন।
মন্ত্রী হাওরপাড়ের গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে অতিদরিদ্র মানুষ এখন আর নেই। আমরা আমেরিকা, জাপানকে বলেছিÑ আমাদের আর খয়রাতের কোনো প্রয়োজন নেই। নো রিলিফ। আমাদের দেশ ধানে ভর্তি, মাছে সবজীতে ভর্তি। আমরা পরিশ্রম করব, কাজ করব।
মন্ত্রী বলেন সুনামগঞ্জসহ হাওরঞ্চলের ফসলরক্ষার জন্য সরকার এবছর ১৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। হাওররক্ষা বাঁধের টাকা যথাযথভাবে ব্যয় করার নির্দেশনা দেন মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহ্রিয়ার, সাবেক ছাত্রলীগ নেতা ফেরদৌসী আলী আমজদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত আলী আমজদ চৌধুরীর ছেলে শাহরিয়ার চৌধুরী বিপ্লব প্রমুখ।
উল্লেখ্য, আলী আমজদ চৌধুরী সুনামগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। প্রয়াত এই রাজনীতিক সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর) নির্বাচনী এলাকা থেকে ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন। তাঁর পুত্রবধূ অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য। প্রয়াত ফেরদৌসি চৌধুরী আলী আমজদ চৌধুরী’র স্ত্রী।
- ডাক্তার নার্সদের উপস্থিতি নিশ্চিত করাই প্রধান লক্ষ, বললেন নতুন সিভিল সার্জন
- ভ্রমণ-দুবাই, শারজাহ, আবুধাবি


