পুরান লক্ষণশ্রী ও ডিডিআই প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

স্টাফ রিপোর্টার
পুরান ল²ণশ্রী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ এবং শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার এ উপলক্ষে সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সোলেমান মিয়া, পুরান লক্ষণশ্রী গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ। এসময় শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর ডিডিআই প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ এবং শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্যসুরক্ষার উপকরণ বিতরণ করা হয়।
মা সমাবেশে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নতুন ক্লাসে নতুন বই পড়াশোনার আগ্রহ বাড়ায়। এজন্য বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি করতে উপবৃত্তির দেয়া হচ্ছে।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, উপস্থিতির হার বৃদ্ধি, পাশের হার বৃদ্ধি এবং সবার জন্য মান সম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে মা সমাবেশের গুরুত্ব রয়েছে।
আমরা উপজেলা পরিষদের অর্থায়নে পঞ্চম শ্রেণির সব বাচ্চাদের ডায়েরি বিতরণ করেছি। যারা ফলাফল ভালো করেছে এবং যাতে আরো ভালো করে পড়াশোনা করে সেজন্য আমি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ, রং পেনসিল, ব্রাশ, টুথ পেস্ট, নেল কাটার বিতরণ করেছি।