ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শীতবস্ত্র শুক্রবার বিকেলে জনতা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চার শতাধিক দরিদ্র শীতার্তর মাঝে বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি শামীমা শাহারিয়ার। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
মো. আবু তালেব, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলমগীর কবীর, উপজেলা কৃষক লীগের আহŸায়ক আব্দুল আজিজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ প্রমুখ।


