দেশের খ্যতিমান আলেম,লেখক গবেষক বহু গ্রন্থ প্রণেতা ও অনুবাদক, তাফসীরে মারেফুল কোরআন এর বাংলা অনুবাদ কারী, মাসিক মদিনার প্রতিষ্ঠাতা সম্পাদক আল্লামা মহিউদ্দিন খান রাহঃ স্মরণে আল্লামা মহিউদ্দিন খান স্মৃতি সংসদ নামে একটি সামাজিক সংগঠন করা হয়েছে।
লেখক ও ইসলামি গবেষক মাও. মুহাম্মদ এমদাদুল হককে সভাপতি করে যুবনেতা রেজওয়ান আহমদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ সভাপতি আনোয়ার হোসাইন ও নাজমুল হোসাইন, সহ সাধারণ সম্পাদক আরিফ রব্বানী, ইমদাদুর রহমান চৌধুরী ও আবুসাইদ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ ও মুসতাক আহমেদ, অর্থ সম্পাদক হাফিজ ইয়াহয়া, প্রচার সম্পাদক হাফিজ আবু হানিফা নোমান ও রিয়াজুুল হক দিনার, সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ আলী, কার্য নির্বাহী সদস্যরা হলেন জসিম উদ্দিন, মাহবুব আলম, আব্দুল মালিক ত্বোহা, হাফিজ আমিনুল ইসলাম,হাফিজ লেকমান আহমদ, সোয়াইব আহমদ,মাহফুজুর রহমান তাহমিদ প্রমুখ। কমিটি গঠনের সময় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মাও.তৈয়বুর রহমান চৌধুরী ও মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী।
(প্রেস বিজ্ঞপ্তি)

