ইতিহাসকে কখনও পিছেনে ঠেলে নেয়া যায় না -সাংবাদিক আশীষ চক্রবর্তী

স্টাফ রিপোর্টার
ইতিহাসকে কখনও পিছনে ঠেলে নেয়া যায় না। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে এমন মন্তব্য করে ভারতের বিশিষ্ট সাংবাদিক আশিষ চক্রবর্তী বলেন, টু নেশন থিউরির জুজু দেখিয়ে এখন ওখানে যে রাজনীতি চলছে, সেটি কখনও সফল হতে পারো না। কারণ ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দর্শন একটি পরিত্যক্ত বিষয়।
সাংবাদিক আশীষ চক্রবর্তী’র সম্মানে সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী হোসেন তওফিক চৌধুরীর দেয়া নৈশভোজে তিনি এই কথা বলেন। মঙ্গলবার রাতে শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এই নৈশ ভোজের আয়োজন করা হয়। শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে’র সভাপতিত্বে ও সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে’র সঞ্চালনায় নৈশভোজ পূর্ববর্তী আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক নেতা কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট এ্যামিরেটাস হাসান শাহরিয়ার, সাংবাদিক আশীষ চৌধুরীর সহধর্মিনী অধ্যাপক ভাস্বতী চক্রবর্তী, দেওয়ান শামছুল আবেদীন, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. শামছুন্নাহার বেগম শাহানা, লেখক সুখেন্দু সেন, অ্যাড. চান মিয়া, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।
সাংবাদিক আশীষ চক্রবর্তী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, রাষ্ট্রীয় পর্যায়ে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক
যাই থাকুক না কেন, আসলে প্রয়োজনে আন্ত রাষ্ট্রীয় জনতার মধ্যে মেলবন্ধন প্রতিষ্ঠা। ভারতের পশ্চিমবঙ্গেও সংস্কৃতির সাথে বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক যোগসূত্র। তাই ভারত-বাংলাদেশের মানুষের মধ্যে আন্তসম্পর্কেও উন্নয়ন ঘটানো বিশেষ প্রয়োজন। এজন্য উভয় দেশের সাধারণ মানুষকে উভয় দেশে যাতায়াত করতে হবে, একে অপরের সাথে ভাব বিনিময় করতে হবে, আবেগ ও অনুভূতির বিনিময় ঘটাতে হবে।
সাংবাদিক হাসান শাহরিয়ার তাঁর বক্তব্যে আশীষ চক্রবর্তীর বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ করে তাঁকে ভারত তথা দক্ষিণ এশিয়ার অন্যতম বিদগ্ধ সাংবাদিক হিসাবে বর্ণনা করেন।
নৈশভোজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাড. আব্দুর রইছ, রণজিৎ দাশ কটি, পারভেজ আহমদ চৌধুরী, দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী, অ্যাড. শায়েখ আহমদ, বিটিভি’র প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু, অ্যাড. শাহারুল ইসলাম, অ্যাড. রুহুল তুহিন, কবি কুমার সৌরভ, অ্যাড. খায়রুল কবির রুমেন, সমাজসেবী রায়হানা মঞ্জুর চৌধুরী, শিক্ষিকা গুলনূর চৌধুরী, রিপোটার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলো’র স্টাফ রিপোর্টার খলিল রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মহিম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শামস শামীম, শিক্ষক স্মৃতি শ্যাম পুরকায়স্থ প্রমুখ।
জগন্নাথপুরের পাইলগাঁও ব্রজনাথ উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে যোগদানের জন্য জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর উত্তরসূরীেেদর সাথে সাংবাদিক আশীষ চৌধুরী সম্প্রতি বাংলাদেশে এসেছেন। তিনি ব্রজেন্দ্র নারায়ন চৌধুরীর নাতনি অধ্যাপক ভাস্বতী চক্রবর্তীর স্বামী। সাংবাদিক আশীষ চক্রবর্তী ভারতের মর্যাদাশীল সংবাদপত্র দি স্ট্যাটম্যান্ট, হিন্দুস্থান টাইমস ও দি টেলিগ্রাফের দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন। তিনি বেইজিংভিত্তিক দৈনিক চায়না ডেইলীর সিনিয়র সম্পাদক হিসাবেও একাধারে কয়েক বছর দায়িত্ব পালন করেন। তিনি কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন ও সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া এসোসিয়েশনের সদস্য হিসাবে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রেখে চলেছেন।
এর আগে বাংলাদেশের খ্যাতিনামা সিনিয়র সাংবাদিক হাসান শাহরিয়ার, ভারতের সিনিয়র সাংবাদিক আশিষ চক্রবর্তী, উনার সহধর্মিনী অধ্যাপিকা ভাস্বতী চক্রবর্তীর সাথে সুনামগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সহ-সভাপতি শামস শামীমের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান হুয়ামুন রশীদ চৌধুরী, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, ক্যান্সার শনাক্তকরণ ডিভাইসের আবিষ্কারক ও বিজ্ঞানী মুহাম্মদ জহিরুল আলম সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হোসেন তওফিক চৌধুরী, কবি ইকবাল কাগজী, পিপি অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড মতিউর রহমান পীর, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, কবি কুমার সৌরভ, প্রথমআলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মহিম, প্রভাষক মশিউর রহমান, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং কর্মকর্তা আশরাফ হোসেন লিটন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক, বিন্দু তালুকদার, কোষাধ্যক্ষ এআর জুয়েল, দপ্তর সম্পাদক আকরাম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন, সাহিত্য সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান পীর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অ্যাড. এনাম আহমদ, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, শাহজাহান চৌধুরী, অ্যাড. আনোয়ার হোসেন, রাজন মাহবুব, মাসুক মিয়া, দেওয়ান তছদ্দুক রাজা ইমন, আল আমিন, মোশাহিদ রাহাত প্রমুখ।
আলোচনা সভার শুরুতে সিনিয়র সাংবাদিক হাসান শাহরিয়ার, ভারতের সিনিয়র সাংবাদিক আশিষ চক্রবর্তী, উনার উনার সহধর্মিনী অধ্যাপিকা ভাস্বতী চক্রবর্তী ও বিজ্ঞানী মুহাম্মদ জহিরুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় তাদেরকে সুনামগঞ্জে বিশিষ্ট লেখকগণের লেখা বই উপহার দেওয়া হয়।