স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দরিদ্র নারীদের মধ্যে ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, ইউএনও মুহাম্মদ খালেদুর রহমান প্রমুখ।


