জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষীপুর বাজারে সম্প্রসারিত বিট পুলিশিং বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে ৯ নম্বর ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম রানার সভাপতিত্বে এবং বিট পুলিশ কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক’র পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এএসপি তাহিরপুর সার্কেল বাবুল আখতার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, আইন সহায়তা কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কমিউনিটি পুলিশিং সদস্য আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মো. মোশাররফ হোসেন, সাংবাদিক দীল আহমদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- জগন্নাথপুরে মুজিব কিল্লার মাটি উত্তোলনের দায়ে তিন জনকে কারাদণ্ড
- দক্ষিণ সুনামগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের ৩৩ পদ শূন্য


