হাওর আন্দোলনকারী প্রয়াত তিন নেতার স্মরণে শোকসভা

স্টাফ রিপোর্টার
হাওর বাঁচাও আন্দোলনের সদ্য প্রয়াত তিন নেতার স্মরণে সুনামগঞ্জে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে হাওর বাঁচাও আন্দোলন এর সহসভাপতি, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ, কমিটির সিনিয়র সদস্য আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম ও দক্ষিণ সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন দরগাপাশা ইউনিয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশিন আমরিয়ার প্রয়াণে এই শোকসভার আয়োজন করে হাওর বাঁচাও আন্দোলন কমিটি।
সংগঠনের কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের সঞ্চালনায় শোকসভায় প্রয়াত তিন নেতার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শীলা রায, রমেন্দ্র কুমার দে মিন্টু, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, সংগঠনের সিনিয়র সদস্য ডা. মুরশেদ আলম, ইয়াকুব বখত বহলুল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরী, সদর উপজেলা হাওর বাঁচাও আন্দোলন সভাপতি স্বপন কুমার দাস, মুক্তিযোদ্ধা মনির হোসেন, সহ সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক শহীদনূর আহমেদ, মানব চৌধুরী, নৃপেষ তালুকদার নানু, আফরোজ রায়হান, ফারুক আহমদ, মাহব্বু হোসেন, বিজয় কান্তি চৌধুরী বাবুল, দক্ষিণ সুনামগঞ্জ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, বাঁধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, দিরাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সরদার, প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলে ইকবাল আল আজাদ, প্রয়াত আশিন আমরিয়ার ছেলে ইরাম হোসেন প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা।