স্টাফ রিপোর্টার
সদর থানার পুলিশ অস্ত্র ও গুলিসহ দুই যুবককে হাতে নাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো দোয়ারাবাজার উপজেলার জুগিরগাঁও গ্রামের শহীদ আলীর ছেলে অলিউর রহমান অলি (২৩) ও দক্ষিণ সুনামগঞ্জের পাগলা পশ্চিম পাড়ার শৈলেষ সূত্রধরের ছেলে সুবিনয় সূত্রধর (২০)।
পুলিশ জানায়, সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে সোমবার রাত দুইটায় শহরের বক পয়েন্ট এলাকায় থেকে ২ টা পাইপগান, দুইরাউন্ড কার্তুজ, মোটরসাইকেল চুরি করার ২টি বিকল্প চাবি সহ এসআই মমিনুল ইসলাম ও এসআই এমরান আহমেদ তাদের গ্রেফতার করেন। মঙ্গলবার সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং গ্রেফকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধের জড়িত।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী।


