জেলার ২৫ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ আজ

স্টাফ রিপোর্টার
৬ষ্ঠ ধাপে জেলার ২৫ টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বুধবার। বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করাবেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
গত ৪ জুলাই জামালগঞ্জ উপজেলার ৪টি, বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি, তাহিরপুর উপজেলার ৭টি ও ধর্মপাশা উপজেলার ১০টিসহ মোট ২৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বিশ্বম্ভরপুর উপজেলার  বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় কাউকে বিজয়ী ঘোষণা হয়নি। তাই ২৫ জন ইউপি চেয়ারম্যান আজ শপথগ্রহণ করবেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে অতিথি উপস্থিত থাকবেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান, পুলিশ সুপার হারুন অর রশিদ, চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।