ছাতকে নারী ও শিশু সহিংসতা প্রতিরোধ শীর্ষক সেমিনার

ছাতক প্রতিনিধি
ছাতকে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন (১০৯) ও ওসিসি এর কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক এক সেমিনার মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার পিনাক কান্তি দেবের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাজিব চত্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ছাতক সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন।