৬ রানে জয়ী মিলিনিয়াম

স্টাফ রিপোর্টার
তীব্র প্রতিদ্বন্দ্বিতা মূলক ম্যাচে ৬ রানে জয় পেয়েছে মিলিনিয়াম ক্রিকেট ক্লাব। বঙ্গবন্ধু ১ম বিভাগ ক্রিকেট লীগে বুধবার টস জিতে ব্যাট করার সিন্ধান্ত নেয় মিলিনিয়াম। ২৯.৫ ওভারে ১৪০ রান সংগ্রহ করে। একরামুল ৩২ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। এছাড়ার জমসেদ ৪১ বলে ২৪ ও তানিম ১৫ বলে ২১ রান করেন। এপ্যেলো সোলজার্সের অয়ন ২২ রানে ৪টি ও ইয়াসির ৫০ রানে ৪ উইকেট পান।
১৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৪.৪ ওভারে ১৩৪ রানে অলআউট হয় এপ্যেলো। দলের পক্ষে আরিফ ৮০ বলে ৪৪, মাসুম ৫৩ বলে ২১ ও আরিফুল ১৯ বলে ১৯ রান করেন। মিলিনিয়ামের বিজয় ৩৭ রানে ৩টি ও সুহান ১৮ রানে ২ ইউকেট নেন।
আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন নিপু ও সাজু। স্কোরার ছিলেন চৌধুরী নিশাত।