৩ উইকেটে জয়ী নতুনপাড়া

স্টাফ রিপোর্টার
৩ উইকেটে জয় পেয়েছে নতুনপাড়া ক্রিকেট ক্লাব। গতকাল বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগে দিগন্ত ক্রিকেট ক্লাব টস জিতে ব্যাট করতে মাঠে নেমে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৭ রান। খেলায় দিগন্ত ক্রিকেট ক্লাবের হয়ে ব্যাট হাতে আকাশ করেন ৩৪ বলে ৩৬ রান এবং হাসান করেন ২৪ বলে ৩০ রান । এসময় রুবেল ২৬ রান দিয়ে ৩ উইকেট ও পাবেল ১১ রান দিয়ে ৩ উইকেট নেন।
১৩৭ রানের টার্গেট নিয়ে মাঠে নামে নতুনপাড়া ক্রিকেট ক্লাব। ক্লাবের হয়ে
রুহুল আমিন ৩১ বলে ৩১ ও উজ্জ্বল ২৮ বলে ২৮ রান সংগ্রহ করেন। নতুনপাড়া ক্রিকেট ক্লাবের আকাশ ৯ রান দিয়ে ৩ ও বিজয় ৩৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।
আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন ওয়াসিম ও সাজু। স্কোয়ারে ছিলেন আহসান হক।