নতুন করে হোম কোয়ারেন্টাইনে ১৯ জন, ছাড়পত্র পেয়েছেন ৪১ জন

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নতুন করে সুনামগঞ্জে ১৯ জন হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় মোট ৫২৫ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এদিকে শুক্রবার হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র ৪১জন। মোট ছাড়পত্র পেয়েছেন ১৭১ জন। ছাড়পত্র পাওয়া সবাই প্রবাসী, তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১ মার্চ থেকে ২ হাজার ৩শত ৫৭ জন প্রবাসী সুনামগঞ্জে আসেন। বিদেশ থেকে প্রত্যাগত ৪৩৪ জনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায় নি। ঠিকানা ও অবস্থান তদন্তাধীন আছেন ২২১ জনের।
কোভিড ১৯ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন।
এদিকে ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছঅড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন।