স্টাফ রিপোর্টার
প্রাণঘাতী করোনা ভাইরাস সক্রমণ রোধে সচেতনতা কার্যক্রমে পুলিশ ও সেনা সদস্যদের পাশাপাশি সক্রিয় র্যাবও।
রোববার সুনামগঞ্জের সড়কে সড়কে মাইকে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে র্যাব-৯’এর সদস্যরা।
সকাল থেকে র্যাব-৯’এর সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালনা করেন সংস্থাটির সদস্যরা।
সুনামগঞ্জ শহরের প্রধান সড়কে একাধিক গাড়ি ও মোটসাইকেল নিয়ে টহল দেয় র্যাব সদস্যরা। একইসঙ্গে তাদেরকে মাইকিং করে বলতে শুনা যায়, ‘নয় আকান্ত নয় ভয়, সচেতনতায় হোক করোনা ভাইরাস জয়, নিজে পরিষ্কার থাকুন, অন্যকে পরিষ্কার থাকতে উৎসাহী করুন, অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে ভালো করে হাত ধুয়ে থাকুন করোনামুক্ত।


