জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকায় পানিতে ডুবে এক শিশু মারা গেছে। শনিবার বিকেলে জগন্নাথপুরের হবিবপুর এলাকায় এই মর্মান্তিকে ঘটনাটি ঘটেছে। জানা যায়, পৌর এলাকার হবিবপুর পশ্চিমপাড়ার বাসিন্দা আবু তাহের দুই বছরের ছেলে ইয়ামিন আহমদ পরিবারের লোকজনের অগোচরে বাড়ীর পার্শ্ববর্তী খালের ডুবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর ডুবার পানি থেকে শিশুটির উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ককমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: রুবেল আহমদ জানান, পানিতে ডুবে যাওয়া শিশুকে স্বাস্হ্য নিয়ে আসার পূর্বে সে মারা গেছে।
এবিষয়ে জগন্নাথপুর থানার উপ পরির্দশক (এসআই) আফসার আহমদ জানান, পানিতে পড়ে শিশুর মৃত্যুের খবর তারা পাননি।


